জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ভারতের কারণে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সঞ্চালন লাইন দুর্বল থাকার কারণে এ বিপর্যয় হয়েছে, এ বিপর্যয়ের পেছনে অন্য কোনো কারণ নেই। তবে একদিনের এ বিদ্যুত বিপর্যয়ে দেশে আর্থিক ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা সম্পর্কে বাংলাদেশ-ভারতের আন্তঃসঞ্চালন লাইনে ত্রুটি, নাশকতা ছড়ানোর আশংকাসহ বেশ কিছু গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: