অর্থনীতি

জামাতে ইসলামীর মালিকানাধীন প্রতিষ্ঠানেগুলোতে প্রভাব নেই হরতালে

জামাতে ইসলামী
জামাতে ইসলামী

যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশের প্রতিবাদে জামাতে ইসলামী হরতাল ডাকলেও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কখনোই হরতালের প্রভাব পড়ে না। জামাত সংশ্লিষ্ট ইসলামি ব্যাংকের বুধবারের চিত্র ছিল যে কোনো কর্মব্যস্ত দিনের মতোই।

জামাতের মালিকানাধীন ইসলামি ব্যাংক, ইসলামি ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড, তাকাফুল ইসলামি লাইফ ইন্সুরেন্সসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। তাদের কার্যক্রম অন্যদিনগুলোর মতোই স্বাভাবিকভাবে চলে।

লেনদেনসহ সব কাজই চলেছে স্বাভাবিকভাবে। ইসলামি ব্যাংকের মতো পুরোদমেই কাজ চলেছে, জামাত সংশ্লিষ্ট অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও।

ফারইষ্ট ইসলামি ফাইনান্স অ্যান্ড ইনভেষ্টমন্ট লিমিটেড ও ইসলামি ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের চিত্রও একইরকম। তবে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেনি এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেকগুলোই।

এদিকে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী হরতালের ডাক দিয়ে জামাতের নেতাকর্মীদের যেমন মাঠে দেখা যায়নি, তেমনি হরতালের কোন প্রভাব পড়েনি জামাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ