অর্থনীতি

কমলো সোনার দাম

 কমলো সোনার দাম
কমলো সোনার দাম

দেশের বাজারে আবারো কমলো স্বর্ণের দাম। এবার প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দর প্রায় ১২ শ' টাকা কমিয়ে ৪৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।আরো কমল স্বর্ণের দাম

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বাজুসের নির্বাহী কমিটির সভায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের সোনার দাম প্রায় দেড় হাজার টাকা কমিয়ে ৪৫ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৪ হাজার ৫২১ টাকা (প্রতি গ্রাম ৩ হাজার ৮১৭ টাকা), ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ধরা হয়েছে ৩৫ হাজার ৭৭৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমিয়ে ২৪ হাজার ৮৬ টাকা ভরি করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৫ হাজার ৭২৩ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৬২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৬ হাজার ৯৭৫ টাকায় বিক্রি হয়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ২৫ হাজার ৭৮ টাকায়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১০৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৯ টাকা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ