অর্থনীতি

ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

ভোজ্য তেলের দাম সহনীয় মাত্রায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার দুপুরে সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ ২০১১ সংক্রান্ত জাতীয় কার্যকমিটির সভায় এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক বাজারে বোতলজাত তেলের দাম বাড়লেও বাংলাদেশে এর মূল্য অপরিবর্তিত রয়েছে।

ব্যবসায়ীদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নয়, বরং ব্যবসায়ীরাই তেলের দাম নির্ধারণ করবেন তবে তা যেন সহনীয় মাত্রায় থাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

বৈঠকে কয়েক স্তরে ভ্যাট নেয়ার কারণে ভোগান্তির কথা উল্লেখ করে ব্যবসায়ী নেতারা একবারে ও সহনীয় মাত্রায় ভ্যাট নেয়ার দাবি জানান তারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘যারা সাধারণ মানুষের কাছে পৌঁছান তাদের কাছে আমাদের অনুরোদ থাকবে যাতে বাজারটা নিয়ন্ত্রণ থাকে, বাজারটা স্বাভাবিক থাকে যাতে ক্রেতা স্বাভাবিকভাবে তাদের পণ্যটা ক্রয় করতে পারেন। ব্যবসায়ীদের তরফ থেকে যে প্রস্তাবটা করা হয়েছে আমার কাছে মনে হয় এটা গ্রহণযোগ্য। আমি মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ