অর্থনীতি

অর্থনৈতিক শৃঙ্খলা না থাকলে মন্দায় পড়ার আশঙ্কা

সিপিডি
সিপিডি

ইউরোজনের অর্থনৈতিক মন্দা থেকে শিক্ষা নিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে না পারলে মন্দার ঝুঁকিতে পড়বে বাংলাদেশসহ স্বল্প আয়ের দেশগুলো।

মঙ্গলবার রাজধানীতে সিপিডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রিসের সাবেক অর্থনীতি, সক্ষমতা ও নৌপরিবহন মন্ত্রী লুকা কাটসেলি এ মন্তব্য করেন।

লুকা কাটসেলি বলেন, আর্থিক খাতের অনিয়ম ও বিশৃঙ্খলা থেকেই ইউরোপের অর্থনীতির মন্দা শুরু হয়েছে।

লুকা কাটসেলি গ্রিসের অর্থনীতি, সক্ষমতা ও নৌপরিবহন মন্ত্রী থাকা অবস্থায় ইউরোপের এ দেশটি সবচেয়ে বেশি আর্থিক সঙ্কটের শিকার হয়। সে সময় আর্থিক মন্দার প্রকৃত কারণ হিসেবে আর্থিক খাতের বিশৃঙ্খলার কথা উল্লেখ করেন তিনি।

এ বিশৃঙ্খলার ফলে দেশটির সম্পদ গুটি কয়েক বড় বড় লোক এবং প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়বে— এ কথা উল্লেখ তিনি বলেন, এতে করে অর্থনৈতিক বৈষম্য বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বেকারত্ব, কমে বিনিয়োগ এবং সরকারের আয়।

‘আর্থিক খাতের শৃঙ্খলার জন্য নিয়ন্ত্রণ ও তদারকির ব্যবস্থা জোরদার করতে হবে— এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব দিতে হবে আর এসব করতে পারলে দুর্নীতি কমবে, কর ফাঁকি দেয়ারও সুযোগ থাকবে না, টেকসই অর্থনৈতিক উন্নয়নে এটা খুবই গুরুত্বপূর্ণ জানান তিনি।’

একই রকম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশসহ নিম্ন আয়ের দেশগুলো— উল্লেখ করে তিনি বলেন, সিপিডি মনে করে দেশের ব্যাংকিং খাতের অনিয়ম, দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অদক্ষতা এখনো বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা দুর করতে না পারলে, বিনিয়োগ যেমন কমবে তেমনি বাড়বে বেকারত্ব। আর এর অভিঘাত পড়বে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের ওপর বলেও জানান তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, বিশ্বের আর্থিক ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন। অর্থনীতির প্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাঠামোগত পরবির্তন আনতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ