ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান কখনোই ৩% বেশি হওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। বুধবার রাজধানীতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ঋণের উচ্চ সুদের কারণে দেশে শিল্পায়ন কম হচ্ছে পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেই বাধা হিসেবে কাজ করছে। বর্তমানে আমানত ও ঋণের সুদের হারের ব্যবধান প্রায় ৭%।
তিনি আরো বলেন, ব্যাংকগুলো খেলাপী ঋণ ও আর্থিক জালিয়াতির ক্ষতি মেটাতে ঋণের উপর বেশি সুদ চার্জ করছে। খেলাপী ঋণ ও আর্থিক জালিয়াতির দায় যেন সাধারণ ঋণ গ্রহীতার উপর চাপানো না হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: