অর্থনীতি

রেমিটেন্স প্রবাহে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন

 মোশাররফ হোসেন
মোশাররফ হোসেন

বর্তমান সরকারের আমলে বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিটেন্স প্রবাহে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সংসদে স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন , অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধির সময়ে বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বিশ্বের ৯৭টি দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হতো। তবে বর্তমান সরকারের আমলে ১৫৯টি দেশে কর্মী পাঠাচ্ছে।

মোশাররফ হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বর্তমান সরকারের আমলে গত ৫ বছরে ২৪ লাখ ৫১ হাজার ৯৩ জন কর্মী বিদেশে পাঠানো হয়েছে। ওই ৫ বছরে রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬১.৯০ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে বিগত ৪ দলীয় জোট সরকারের সময় রেমিটেন্সের পরিমাণ ছিল মাত্র ১৮.৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরো বলেন, সারাবিশ্বে চরম অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বর্তমান সরকারের বিগত ৫ বছরে পাঠানো কর্মীর সংখ্যা বিগত জোট সরকারের সময়ে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বিদেশে পাঠানো কর্মী সংখ্যার তুলনায় দ্বিগুণ বেশি এবং রেমিটেন্স বৃদ্ধি পরিমাণ তিনগুণেরও বেশি হয়েছে। এ পরিসংখ্যান থেকে সহজেই অনুমান করা যায় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে অভিবাসন খাতের যে ক্রমান্বয়ে ব্যাপক উন্নতি ঘটছে সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই।

প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও দিক-নির্দেশনায় এ খাতের অগ্রগতি আরো সুদৃঢ় হবে তা নিশ্চিত করে বলা যায় বলেও জানান মন্ত্রী। সূত্র: বাসস

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ