অর্থনীতি

চীনের বাজারে বাংলাদেশের ৪৭২১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাংলাদেশ চীনের বাজারে ৪ হাজার ৭২১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে বৃহস্পতিবার সংসদে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি সরকারি দলের ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে চীন থেকে ডিউটি ফ্রি ট্রিটমেন্ট গ্র্যান্টেড বাই চায়নার আওতায় এ সুবিধা পাওয়া গেছে।

তিনি বলেন, চীনের বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ধরার লক্ষে সেদেশের সাংহাইতে ৬ মাসব্যাপী অনুষ্ঠিত থিমভিত্তিক ওয়ার্ল্ড এক্সপো-২০১০ এ বাংলাদেশ অংশগ্রহণ করেছে। পাশাপাশি গুয়াংজু, সাংহাই ও কুনমিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করছে।

মন্ত্রী বলেন, এছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের পাশাপাশি বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ অব্যাহত রয়েছে।

সরকারি দলের আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস ও ডেনমার্কসহ বিশ্বের ১০৭টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

তিনি বলেন, ওষুধ শিল্পে রপ্তানি বৃদ্ধির জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র গত ২০১৩ সালের জুলাই থেকে কোনো দেশকেই জিএসপি সুবিধা প্রদান করছে না। তাছাড়া যুক্তরাষ্ট্র স্থগিত জিএসপি সুবিধার আওতায় কখনো বাংলাদেশের তৈরি পোশাক অন্তর্ভুক্ত ছিল না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ