দেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাক যোগ্যতা লাইসন্স পেল এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড। বুধবার বিকালে রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এ কে খান অ্যান্ড কোম্পানিকে এ লাইসেন্স প্রদান করে।
লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নরসিংদীতে ২০০ একর জায়গার উপর এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। যেখানে টেলিযোগাযোগ, রাসয়নিক শিল্পকারখানা, ডিজিটাল যন্ত্রপাতি, ইলেক্ট্রনিকস এবং চিকিৎসা যন্ত্রাপাতি তৈরির শিল্পকে প্রাধান্য দেয়া হবে।
প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে প্রায় একশো কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করছে কোম্পানিটি।
এর পাশাপাশি প্রায় এ লাখ লোকের কর্মসংস্থা হবে বলেও জানিয়েছে তারা। ২০১৬ সালের জানুয়ারি থেকে এটির বাস্তবায়ন শুরু হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: