স্বল্পোন্নত দেশ নিয়ে–সেন্টার ফর ডায়ালগ-সিপিডি যে প্রতিবেদন প্রকাশ করেছে তা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মেডনের সঙ্গে বৈঠক শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি এখন মজবুত— উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
২০২১ সালের মধ্যে বাংলাদেশের পক্ষে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব হবে না—উল্লেখ করে গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিপিডি। বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই সিপিডি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাংকসহ কয়েকটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ের নতুন রাষ্ট্রদূত পিয়েরে মেডনের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের ব্যবসায়িক বিভিন্ন খাতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে ইউই। এজন্য একটি বিজনেস কাউন্সিল তৈরির কথাও বলেন তিনি।
বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় বাজার ইউই—উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ উদ্যোগে ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হবে।
এসময় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের অগ্রগতিতে বাণিজ্যমন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।