বিদেশি অনুদানে পরিচালিত সংস্থাগুলো কখনোই দেশের ইতিবাচক দিক তুলে ধরে না— উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তাদের অতিমাত্রার সমালোচনা বিদেশে নেতিবাচক প্রভাব ফেলে।
বৃহস্পতিবার সচিবালয়ে জার্মানির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী সম্প্রতি দেশের অর্থনীতি ও দুর্নীতি বিষয়ে টিআই ও সিপিডি'র গবেষণা প্রতিবেদনের আবারো সমালোচনা করেন।
এ সময় দুর্নীতি বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদেরও সমালোচনা করেন তিনি।
এদিকে, সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির কাজের মান কমে গেছে বলে।
জার্মানির শ্রম ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আজ অর্থমন্ত্রী সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের সোস্যাল সেফটি, সোস্যাল পার্টনারশীপ, সোস্যাল ডায়ালগ, তথ্য প্রযুক্তি, জাহাজ শিল্প, ওষুধ শিল্পসহ ট্রেড খাতেও সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেন।
দুর্নীতি কোনো দেশের জন্যই সুখকর বিষয় নয়— উল্লেখ করে সম্প্রতি অর্থনীতি বিষয়ে সিপিডির গবেষণা প্রতিবেদন সর্ম্পকে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির কাজের মান নেমে এসেছে।