অর্থনীতি

পোশাক খাতে ৫০ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিবে জার্মানি

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

দেশের পোশাক শিল্প কারখানার নিরাপত্তা, শ্রমিক কল্যাণ, সংশ্লিষ্টদের ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় সহযোগিতা করবে জার্মানি – জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে জার্মান ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়ও জানান তিনি।

প্রাথমিকভাবে ১০টি প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হবে, পাশাপাশি পোশাক শিল্প খাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিবে জার্মানি জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে পোশাক শিল্প খাতে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয় একটি তৃপক্ষীয় সমঝোতা স্মারক।

পরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে অবহিত করেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানো হবে কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জার্মানির প্রতিমন্ত্রী জানান, পোশাক শিল্পে বাংলাদেশ কাঙ্খিত উন্নতি করলে আগামী দিনে প্রতি জোড়া পোশাকের দাম ১ ইউরো করে বাড়ানো হবে।

এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন।

বাংলাদেশের সঙ্গে কানাডার বর্তমান বন্ধুপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ