অর্থনীতি

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ কেনাবেচা করা যাবে

বিপু
বিপু

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং কেনাবেচার জন্য বাংলাদেশ সবসময়ই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার রাজধানীর একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি অভিন্ন এনার্জি রেগুলেটরি অথরিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হওয়া প্রথম এনার্জি রেগুলেটরস বৈঠকে তিনি এ কথা বলেন।

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং কেনাবেচার জন্য বাংলাদেশ সবসময়ই প্রস্তুত রয়েছে।

এছাড়া গ্রিড নির্মাণ করে, আন্তঃসীমান্ত বিদ্যুৎ কেনাবেচার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থাপন করে হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সুত্রে জানা গেছে।

বৈঠকে যোগ দিতে এরইমধ্যে ঢাকায় এসেছে ভারত, পাকিস্তান, নেপালসহ সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে একটি অভিন্ন নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যুতের মুল্য নির্ধারণের ক্ষেত্রে সার্কভুক্ত দেশের মধ্যে একটি অভিন্ন পদ্ধতির প্রবর্তন নিয়ে আলোচনা হতে পারে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ