দেশের উন্নয়নে সরকার সব ধরনের উন্নয়নমূলক কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত কোরিয়ান ডেভলপমেন্ট এক্সপেরিয়েন্স অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, কাতার থেকে গ্যাস আমদানি করতে ভাসমান ট্রার্মিনাল স্থাপন করা হচ্ছে। জাপানের সহায়তায় সরকার একটি পাওয়ার প্ল্যান্টও নির্মাণ করবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, সরকার একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: