অর্থনীতি

বাংলাদেশের সঙ্গে শুল্কমুক্ত অবাধ বাণিজ্য চুক্তিতে চীনের আগ্রহ

বাংলাদেশ-চীন
বাংলাদেশ-চীন

বাংলাদেশের সঙ্গে শুল্কমুক্ত অবাধ বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন— একই সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে চট্টগ্রাম, কক্সবাজার হয়ে খুনমিং পর্যন্ত রেললাইন স্থাপনেও দুদেশ একমত হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে ২০১৫ সালে দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উদযাপন নিয়েও আলোচনা হয়।

এ সময় দুদেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি-এফটিএতে আগ্রহ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী বলে জানান তিনি।

বৈঠক শেষে পররাষ্ট্রসচিব আরো জানান, চট্টগ্রাম, কক্সবাজারের রামু হয়ে কুনমিং পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন স্থাপনের বিষয়ে একমত হয়েছে দুদেশ। এ বিষয়ে শিগগিরই পাশের দেশ মিয়ানমারের সঙ্গেও আলোচনা করা হবে।

চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এছাড়া বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার-বিসিআইএম অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

চলতি বছরের জুনে প্রধানমন্ত্রীর চীন সফরকালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তিগুলোর পর্যালোচনা হয় বৈঠকে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে শনিবার সন্ধ্যায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ