সশস্ত্র বাহিনীতে সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকার নতুন বেতন কাঠামোর প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে ১৬টি গ্রেডে বেতন-ভাতা বাড়ানোর জন্য এ প্রস্তাব দেয়া হয়।
পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংবাদিকদের বলেন, সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে। এছাড়া বেতন কাঠামো বাস্তবায়নে অর্থসঙ্কট হবে না এবং বাজেটের সঙ্গে সমন্বয় করেই তা কার্যকর করা হবে। সুপারিশটি চূড়ান্ত হলে তা আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হবে।
প্রস্তাবে, তিন বাহিনীর প্রধান পদে ১ লাখ, মেজর জেনারেল পদে ৮০ হাজার, লেফট্যানেন্ট জেনারেল ৮৮ হাজার ও অফিস সহকারী পদের জন্য ৮ হাজার ২০০ টাকা সুপারিশ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: