আবাসন খাতে ব্যক্তি ঋণ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক তাই বাড়ি বা ফ্ল্যাট কিনতে ব্যাংক থেকে সর্বোচ্চ এক কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে, আগে যা ছিল ৭৫ লাখ টাকা।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ সীমা বাড়ানো হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসন ও রিয়েল এস্টেট নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ঋণের পরিমান বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ভোক্তা ঋণের আওতায় এসব ঋণ বিতরণ করতে বলা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: