অর্থনীতি

বিশ্বব্যাংক- আইএমএফের চক্রান্তে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অবস্থা খারাপ: বারাকাত

অধ্যাপক আবুল বারকাত
অধ্যাপক আবুল বারকাত

বিশ্বব্যাংক ও আইএমএফের চক্রান্তে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত।

মঙ্গলবার সকালে রাজধানীতে অর্থনীতি সমিতির ১৯তম দ্বিবার্ষীক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বারাকাত বলেন, বিশ্বব্যাংক বা আইএমএফের পরামর্শ দেশের কোনো উপকারে আসবে না।

সংবাদ সম্মলনে অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, দেশের সরকারি ব্যাংকগুলোর দুরাবস্থার জন্য বিশ্বব্যাংক এবং আইএমএফকে দায়ী করেন।

তাদের পরামর্শে কাগজে কলমে অর্থনৈতিক সূচকের উন্নতি হতে পারে কিন্তু প্রকৃত অবস্থার উন্নতি হবে না—এ কথা উল্লেখ করে প্রকৃত অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন করতে হলে বিশ্বব্যাংক এবং আইএমএফের পরামর্শ না মানার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের ভিতরে আইএমএফের কার্যালয় বসানোর সমালোচনাও করেন আবুল বারকাত।

আগামী ৮-১০ জানুয়ারি ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমিতির উনিশতম দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনীতির নিয়ে বিশদ আলোচনা হবে বলে জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ