চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বাস্তবায়ন হয়েছে ২৮%--জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।
প্রকল্প বাস্তবায়নের গতি আগের চেয়ে বেড়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী জানান, অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করতে সরকার কিছু গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের চিন্তা করছে।
চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসুচি বা এডিপিতে বরাদ্ধ ৮৬ হাজার কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যয় হয়েছে প্রায় ২৩ হাজার ৭৪৪ কোটি টাকা যা মোট বরাদ্দের ২৮ শতাংশ মাত্র। বছরের অর্ধেক সময় চলে গেলেও বাস্তবায়ন হয়েছে তিনভাগের এক ভাগের চেয়েও কম।
তবে পরিকল্পনা মন্ত্রীর দাবি এডিপি বাস্তবায়নের গতি আগের চেয়ে বেড়েছে।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করতে, গুরত্বপুর্ণ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের চিন্তা করছে সরকার।
চলতি অর্থবছরে জিডিপিরি প্রবৃদ্ধি সাত শতাংশ হবে বলেও তিনি জানান