অর্থনীতি

চলতি অর্থবছরে কমেছে রপ্তানি আয়

ইপিবি
ইপিবি

চলতি অর্থবছরে প্রথমার্ধে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৪% রপ্তানি কম হয়েছে। তবে আগের অর্থবছরের চেয়ে রপ্তানি হয়েছে প্রায় দেড় শতাংশ বেশি।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি এ তথ্য জিনিয়েছে।

ইপিবির সবশেষ তথ্য থেকে দেখা গেছে, প্রথম ছয় মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫৬০ কোটি ডলার। এর বিপরীতে অর্জিত হয়েছে এক হাজার ৪৯১ কোটি ডলার। গেল ছয় মাসে উভেন পোশাক রপ্তানিতেও নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

আগের বছরের প্রথম ছয় মাসের চেয়ে এ বছর প্রায় ২ কোটি ডলার কম রপ্তানি হয়েছে। আগের বছরের চেয়ে কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও।

তবে নিটওয়্যারে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের বছরের চেয়ে প্রায় ২% বেশি রপ্তানি হয়েছে। মোট ৭৬টি রপ্তানি মিশনের মধ্যে লক্ষ্য অর্জন করতে পেরেছে মাত্র ৩৭টি মিশন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ