বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর থেকে বিদেশি ক্রেতাদের আবারো আস্থা হারানোর আশঙ্কা প্রকাশ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠনের-বিজিএমইএ।
সোমবার বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম।
সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের গঠন বিজিএমইএ নেতারা। একই সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জনানোর কথা বলেন তারা।
তিনি বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ওর্ডার ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
গত বছরের মতো চলমান রাজনৈতিক অস্থতিশীলতা অব্যাহত থাকলে প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না— বিদেশি ক্রেতারা খোঁজ-খবর নিচ্ছেন, চলমান পরিস্থিতির বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন তিনি।
রাজনীতিবিদরা দেশের ব্যবসা ও বিনিয়োগকে জিম্মি করে রেখেছে—এ অভিযোগ করে আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ও তাজরীন ঘটনার পর যখন হারানো ভাবমূর্তি ফিরিয়ে আসতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে সহিংস রাজনৈতিক কর্মসূচি দেশের তৈরি পোশাক শিল্পকে আবারও আগের অবস্থায় টেনে নামাচ্ছে।
রপ্তানিমুখী এ শিল্পকে হরতালের আওতামুক্ত রাখার পাশাপাশি অবস্থার উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও অর্থবহ সংলাপের তাগিদ দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনটি।
গত শনিবার বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, রাজনীতিকদের কাছে সাড়া না পেয়ে হরতাল-অবরোধ বন্ধে তারা আইনের আশ্রয় নেয়ার কথা ভাবছেন।