বাংলাদেশ-ভারত তৃতীয় যৌথ সীমান্ত হাট মঙ্গলবার উদ্বোধন করা হবে–জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার দুপুরে বাণিজ্যমন্ত্রী সঙ্গে তার কার্যালয়ে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত পঙ্কজ শরণের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতের ত্রিপুরারাজ্যের শ্রীনগর ও বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়াতে এ হাট উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, আলোচনায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট সুবিধা নিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে।
এছাড়া দু'দেশের বাণিজ্য বাড়াতে বাংলাদেশে ভারতের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে আগ্রহী করে তোলা, পণ্যের মান বাড়ানো এবং ট্রান্সশিপমেন্টের ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: