অর্থনীতি

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নের পরামর্শ

মানব সম্পদ উন্নয়ন
মানব সম্পদ উন্নয়ন

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দুর্নীতি দুর সুশাসন প্রতিষ্ঠা ও মানব সম্পদ উন্নয়নের ওপর জোর দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবীদরা।

বুধবার সকালে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকরা। পাশাপাশি শিক্ষার হারের দিকে না তাকিয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও বলেন তারা।

আগামী বছরই চূড়ান্ত করা হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামোর পাশাপাশি সামাজিক খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তারা।

এ সময় বক্তারা

দুর্নীতি দুর ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আগের চেয়ে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে—এ কথা উল্লেখ করে এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতে যুগোপযোগী কারিকুলাম তৈরি করা হবে।

অনিয়ম দুর্নীতি দুর করে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে কোনো পরিকল্পনাই কাজে আসবে না বলে মত দেন অর্থনীতিবীদরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ