অর্থনীতি

পরিবহন সঙ্কটে ক্ষতির সম্মুখীন সবজি বাজার

 সবজি বাজার
সবজি বাজার

অবরোধ যতো দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে কৃষক আর ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ। পরিবহন সঙ্কটের কারণে ক্ষেতের ফসল ক্ষেতেই পঁচছে। আবার বেশি ভাড়া গুনে ঢাকায় নিয়ে এসেও পাইকার সঙ্কটের কারণে তা বিক্রি করতে পারছেন না ব্যবসায়ী-কৃষকরা।

এদিকে, একই কারণে আমদানি নির্ভর ভোগ্য পণ্যেও সরবরাহ সঙ্কট দেখা দেয়ায় বেড়েছে দাম, ক্ষতিগ্রস্থ হচ্ছেন ভোক্তারা।

প্রতিটি ফুলকপি উৎপাদনে বগুড়ার কৃষক মোঃ আলিমের খরচ পড়েছে প্রায় ৬ টাকা করে। জমি থেকে ঢাকায় আসতে একটি ফুলকপিতে পরিবহন খরচ হয়েছে ৮ টাকা। ১৪ টাকা খরচের বিপরীতে এখন দাম চাইছেন প্রতি ফুলিকপি ৭ টাকা করে। তারপরেও ক্রেতা নেই।

রাজনৈতিক অস্থিরতা, অবরোধ ও হরতালের কারণে আলিমের মতো এমন অনেক কৃষক লোকসানের চক্রে ঘুরপাক খাচ্ছেন।

স্বস্তিতে নেই আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও। সরবরাহ কম থাকার পাশপাশি আমদানি নির্ভর প্রায় সব ভোগ্যপণ্যের দামই গেছে বেড়ে।

পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ভোক্তারাও। সহিংস কর্মসূচি পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি তাদের।

চলমান সঙ্কট দ্রুত নিরসন করতে না পারলে ঋণগ্রস্থ হয়ে পড়ার শঙ্কায় উদ্বিগ্ন কৃষক আর ক্ষুদ্র ব্যবসায়ীরা ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ