অর্থনীতি

দেশে সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা

৫ টাকা
৫ টাকা

দেশে সর্বনিম্ন মুদ্রা ৫ টাকা হতে যাচ্ছে, সেক্ষেত্রে ১ টাকা বা ২ টাকা ধীরে ধীরে বাজার থেকে সরিয়ে নিয়ে ধ্বংস করবে সরকার। রোববার সচিবালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, দেশে বর্তমান সরকারি মুদ্রা ১ টাকা ও ২ টাকা। এ মুদ্রা সরকার বের করে আর ৫ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ব্যাংক নোট যা কেন্দ্রীয় ব্যাংক বের করে। তবে দেশের অর্থনৈতিক ক্রমোন্নতির বিবেচনায় সরকার ৫ টাকাকে সরকারি মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সেক্ষেত্রে ১ টাকা ও ২ টাকা ধীরে ধীরে সরিয়ে ফেলে ধ্বংস করবে সরকার, এক্ষেত্রে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা বলে জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, সরকার নয় বরং সাধারণ মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে, বিএনপি জনসমর্থনহীন দল বলে মন্তব্য করেন আবুল মাল আবদুল মুহিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ