অর্থনীতি

১০ দিন সময় বাড়ল বাণিজ্য মেলার

বাণিজ্য মেলা
বাণিজ্য মেলা

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নির্ধারিত সময়ে চেয়ে আরো ১০ দিন বাড়ানো হয়েছে।

রোববার সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অবরোধ ও হরতালে দর্শনার্থী কম হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) শীর্ষ কর্মকর্তারা রোববার বৈঠক করে এ সিদ্ধান্ত নেন বলে ইপিবির উপ পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইবিপির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোসসহ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিতি ছিলেন।

প্রতিবছরের মতো এবারো ১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। উদ্বোধনের চার দিনের মাথায় বিএনপি জোটের লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হওয়ায় প্রত্যাশিত মাত্রায় দর্শনার্থী হয়নি বলে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও আয়োজকরা জানান।

এ বছর বিংশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশসহ ১৪টি দেশের ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সব মিলিয়ে ৫১৬টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলায় প্রবেশ করতে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা দিয়ে টিকেট কিনতে হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ