আগামীকাল আন্তর্জাতিক কাস্টমস দিবস। সোমবার বিশ্বের ১৭৯টি দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 'সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা: অংশীদারি সম্পর্কের একটি আন্তরিক আহবান।'
নজিবুর রহমান বলেন, সীমান্তে বিজিবি, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্টসহ যেসব সংস্থা কাজ করে, তাদের কাজের মধ্যে সমন্বয় করতে পারলে, পণ্য খালাসে গতিশীলতা বৃদ্ধি পাবে। এর সঙ্গে সরকারের রাজস্বও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
এ লক্ষ্যে কাস্টমস হাউস ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: