বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৫.৫ % নির্ধারণ করে চলতি অর্থবছরের (জানুয়ারি-জুন) দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেস রুমে গভর্নর ড. আতিউর রহমান ছয় মাসের এ আগাম মুদ্রানীতি উপস্থাপন করেন।
নতুন মুদ্রানীতির কর্মসূচিতে আগামী জুন নাগাদ বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি সাড়ে ১৫% নির্ধারণ করা হয়েছে। আগের মুদ্রানীতিতেও প্রোগ্রাম ছিল সাড়ে ১৫%। আগের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির প্রোগ্রাম ছিল ১৪%।
চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৪৭ % ধরা হয়েছে। সরকারের আশানুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জিত না হলেও মূল্যস্ফীতি বাজেটে নির্ধারিত ৬.৫ % নেমে আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: