অর্থনীতি

দ্রুতই ঘুরছে বাংলাদেশের অর্থনীতির চাকা

সিএনএন মানির ফেসবুক পেজ
সিএনএন মানির ফেসবুক পেজ

সিএনএন মানির ফেসবুক পেজে গেলে একটি মন ভালো করার মতো ছবি চোখে পড়বে সবার। সাইটটির অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের একটি ইতিবাচক তথ্য ছবিসহ শেয়ার করা হয়েছে।

সিএনএন মানির পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৯ সাল নাগাদ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে যেসব দেশ, এর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ। ২০১৯ সাল নাগাদ ৭ % প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। এ সময় ৯ .২% প্রবৃদ্ধি অর্জন করে শীর্ষে থাকবে ইরাক। বাংলাদেশের পরে ৬. ৮% প্রবৃদ্ধি অর্জন করবে ভারত।

এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি অর্থনীতি দাঁড়াবে যেসব দেশগুলোতে, তা নিয়ে সম্প্রতি একটি টাইমলাইন প্রকাশ করেছে সিএনএন মানি। টাইমলাইনটিকে অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি এই দুই ভাগে ভাগ করে দেখানো হয়েছে।

বিগত ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেখানো টাইমলাইনে ২০১২ সাল থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধির হার দেখানো হয়েছে। ২০১২ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি দেখানো হয়েছে ৬.১ %। ২০১৩ সালে তা কমে ৫.৮% নেমে যায়। ২০১৪ সালে প্রবৃদ্ধি আবার বেড়ে ৬% পৌঁছায়। টাইমলাইনে চলতি বছরের সম্ভাব্য প্রবৃদ্ধি দেখানো হয়েছে সাড়ে ৬ %। ২০১৫ সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭% পৌঁছাবে বলে সিএনএন মানির পূর্বাভাসে দেখানো হয়েছে। ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে বিশ্বের সব দেশের মধ্যে প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে যাবে।

বিশ্বে সবচেয়ে বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র ও চীন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ