অর্থনীতি

হরতাল-অবরোধে নাজুক পণ্য সরবরাহ ব্যবস্থাপনা

পণ্য
পণ্য

সারাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থাপনা টানা হরতাল-অবরোধে নাজুক হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৬০% পণ্য সরবরাহ কমেছে কারওয়ান বাজারের পাইকারি আরতেই। পাশাপাশি পাইকার না থাকায় কমে গেছে বিক্রিও।

এ অবস্থা চলতে থাকলে পথে বসতে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে, পাইকারি বাজারে দাম কম হলেও খুচরা বাজারে শাকসবজি বিক্রি হচ্ছে চড়া দামে।

আরতদারদের দাবি, স্বাভাবিক সময়ে প্রতি দিনে গড়ে ৫ লাখ টাকার লেনদেন হলেও এখন তা নেমে এসেছে দুই লাখেরও নিচে। আবার হরতাল-অবরোধের কারণে আরতে ঢাকার বাইরের পাইকারের সংখ্যা কমে যাওয়ায় বিক্রি হচ্ছে সব পণ্য, আরতে পঁচে নষ্ট হচ্ছে তা।

তবে খুচরা বাজারে চিত্র আবার ভিন্ন। ট্র্যাক থেকে নেমে কয়েক গজ দুরে খুচরা বাজারে এসব সবজির দাম বেড়ে যাচ্ছে কয়েকগুণ।

ব্যবসায়ী ও ভোক্তা সবার প্রশ্ন আর কতদিন চলবে এ অস্থিরতা। কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে নিত্য পণ্যের বাজার।

এদিকে, মেহেরপুর থেকে কারওয়ান বাজারে ৩ হাজার ৮০০ পিস ফুলকপি নিয়ে। ক্ষুদ্র ব্যবসায়ী ইকবাল কৃষকের কাছ থেকে প্রতি পিস ফুলকপি কিনেছেন ৪ টাকা করে, প্রতি পিসের পরিবহন ব্যয় পড়েছে ৫ টাকা ৭০ পয়সা আর অন্যান্য খরচ ৩ হাজার টাকা।

সব মিলিয়ে প্রতি পিস ফুলকপিতে তারা ব্যয় হয়েছে ১০ টাকার ওপরে। কিন্তু বিক্রি করছেন মাত্র চার টাকা দরে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ