অর্থনীতি

আবারো সৌদির শ্রমবাজারে বাংলাদেশ

 সৌদির শ্রমবাজার
সৌদির শ্রমবাজার

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। এর ফলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারটিতে শ্রমিক পাঠাতে আর কোনও বাঁধা থাকলো না।

রোববার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

সরকারি হিসেবে, ১৯৭৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৫ লাখ ৫৮ হাজার ৪৬৩ জন বাংলাদেশি কর্মী সৌদি আরবে গেছেন। কিন্তু ২০০৮ সাল থেকে সৌদি সরকার নতুন করে ভিসা দেয়া বন্ধ করে দেয়ায় প্রায় ৭ বছর ধরে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ থাকে। এতে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে আসে।

পেশার ধরণ বদলে, আর কাজের মেয়াদ বাড়িয়ে বর্তমানে প্রায় ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। সে হিসেবে মধ্যপ্রাচ্যের এ দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

সৌদি আরবে পুনরায় বাজার উন্মুক্ত করতে সরকার বহুদিন ধরেই দেনদরবার চালিয়ে আসছিল। সবশেষ গত জানুয়ারিতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফরে গিয়ে আবার তাগিদ দেয়া হয়। সে ধারাবাহিকতায় সৌদি আরব নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অনুমোদন করে।

বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার খুঁটিনাটি বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

এর আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবের বাজার উন্মুক্ত হলে সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার টাকায় কর্মী পাঠানো সম্ভব হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ