আখ সংকটের কারণে নাটোর চিনিকল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে আখ মাড়াই বন্ধ ঘোষণা করে মিল কর্তৃপক্ষ।
সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আরশেদ আলী ও জেনারেল ম্যানেজার (কৃষি) মোহাম্মাদ আলী জানান, মিলের আওতায় থাকা জমিতে আখ শেষ হয়ে যাওয়ায় মিলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
তারা বলেন, ২০১৪-১৫ আখ মাড়াই মওসুমে নাটোর সুগার মিল ১ লাখ ২৫হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গতবছরের ২৯ নভেম্বর চিনি উৎপাদন শুরু করে। কিন্তু মিলটি মাত্র দুই মাস তিন দিনে ৯৫ হাজার ৪৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৮৪৫ মেট্রিক টন চিনি উৎপাদন করেছে।
তবে সুগার মিলের আওতায় জমিতে আখ না থাকায় মিল কর্তৃপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: