অর্থনীতি

বায়রা কর্মী পাঠাতে পাবরে, নিয়ন্ত্রণ সরকারের হাতে

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের মাধ্যমেই সৌদিআরবে কর্মী পাঠানো হবে— তবে পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বেসরকারি খাতের মাধ্যমে কম খরচে দক্ষ ও অভিজ্ঞ কর্মী পাঠানো হবে। তবে কতজন কর্মী যেতে পারবেন, কবে থেকে যেতে পারবেন, সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে দেশটির প্রতিনিধি দলের ঢাকা সফরে।

এদিকে, বেসরকারি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান-বায়রার প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল বাশার জানিয়েছেন- ভিসা আর পরিবহন ব্যয় সৌদিআরব বহন করলে কম খরচেই কর্মী পাঠাতে পারবেন তারা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

তবে সরকারি-বেসরকারি দুপক্ষই কম খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় দেশের ভাবমুর্তি বজায় রেখেই কর্মী পাঠানোর বিষয়ে সজাগ থাকতে হবে বলে জানান তিনি।

মাত্র ২১৭ জন কর্মী পাঠিয়ে ১৯৭৬ সালে সৌদিআরবে জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। সেই থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩২ বছরে প্রায় ২৬ লাখ বাংলাদেশি কর্মী সৌদিআরবে গেছেন। কিন্তু অতীতে এ খাতে চরম অব্যবস্থাপনা, অতিরিক্ত অভিবাসন ব্যয় আর কর্মীদের অদক্ষতার কারণে বিপুল সংখ্যক কর্মী অবৈধ হয়ে পড়েন।

এ পরিস্থিতিতে ২০০৮ সালে সৌদি সরকার বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দিলে গত সাত বছরে জনশক্তি রপ্তানি নেমে আসে অর্ধেকে।

পেশার ধরণ বদলে, আর কাজের মেয়াদ বাড়িয়ে বর্তমানে প্রায় ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। সে হিসেবে মধ্যপ্রাচ্যের এ দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

সৌদিআরবে পুনরায় জনশক্তি রপ্তানি চালু করতে সরকার বহুদিন ধরেই দেন-দরবার চালিয়ে আসছিল। সবশেষ গত জানুয়ারিতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে ঊচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফরে গিয়ে এ বিষয়ে আবার তাগিদ দেয়। তারই পরিপ্রেক্ষিতে সৌদি সরকার রোববার তাদের রাজকীয় সভায় নিষেধাজ্ঞা তুলে নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ