অর্থনীতি

গ্যাসের দাম আর না বাড়ানোর সুপারিশ বিইআরসির

গ্যাস
গ্যাস

গ্যাসের দাম আর না বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর কারিগরি মুল্যায়ন কমিটি। মঙ্গলবার বিইআরসিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুণানিতে মুল্যায়ন কমিটি এ সুপারিশ করে।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ গণশুণানি চলবে। এরপর ৯০ দিনের মধ্যে দাম বাড়বে কি বাড়বে না, এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। তবে নতুন দাম এক জানুয়ারি থেকেই কার্যকরের আবেদন জানিয়েছে তিতাস গ্যাস।

গ্যাসের দাম বাড়বে কী বাড়বে না, এ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিচারিক আদালতে গণশুনানিতে যুক্তিতর্ক চলে পক্ষে-বিপক্ষে।

এদিকে, তিতাস গ্যাসের পক্ষ থেকে আবাসিক ক্ষেত্রে সিঙ্গেল চুলায় মুল্য ৪০০ টাকা থেকে বাড়িয়ে সাড়ে আটশো টাকা করার কথা বলা হয় আর দুই বার্নারের চুলার জন্য প্রস্তাব করা হয় ১০০০ টাকা।

যারা মিটার ব্যবহার করেন তাদের জন্য প্রায় ১১৩% বাড়ানোর প্রস্তাব করা হয়। এর পাশাপাশি বিদ্যুৎ ও সার উৎপাদনে সর্বনিম্ন ৫% থেকে শিল্প, বাণিজ্য, সিএনজি ও ক্যাপটিভের ক্ষেত্র সর্বোচ্চ ১০৩% বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস।

তবে এ দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন শ্রেণীর ভোক্তা প্রতিনিধিরা।

বিইআরসির কারিগরি মুল্যায়ন কমিটির সুপারিশের মতে, সুপারিশ অনুযায়ী প্রতি হাজার ঘনফুট গ্যাসে সঞ্চালন ব্যয় ১৩ পয়সা করে কমালে, তিতাসের প্রায় ৩১২ কোটি টাকা বেশি মুনাফা হবে। তাই দাম বাড়ানোর প্রস্তাবকে নাকচ করে দেন তারা।

এ শুনানি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুনানি শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ