অর্থনীতি

নির্বোধ নেত্রী খালেদা জিয়া: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্টুপিড লিডার’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন দেশের অর্থনীতি অগ্রগতি তিনি পছন্দ করছেন না, দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০১৪ সালে দেশের অর্থনীতির অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু খালেদা জিয়া এসব পছন্দ করছেন না— তিনি দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন, স্টুপিড লিডার (নির্বোধ নেত্রী) তার কর্মকাণ্ড সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী।’

বর্তমানে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ্যে করে অর্থমন্ত্রী আরো বলেন, ‘একটি রাজনৈতিক দল বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। তার দাবি, ‘বর্তমানে দেশে কোনো অস্থিরতা নেই। যেটা হচ্ছে, সেটি সন্ত্রাস। অধিকাংশ মানুষই এটি পছন্দ করেন না। শিগগিরই সমস্যার সমাধান হবে।’

গত বছর শুধু টেক্সটাইল খাতেই দেশে বিনিয়োগ হয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকা। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে এ বিনিয়োগ আরও বাড়বে বলে জানান বাংলাদেশ টেক্সটাইলস মিলস এসোশিয়েশন-বিটিএমএর সভাপতি তপন চৌধুরী।

চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যেও এ প্রর্দশনীতে বিপুল সংখ্যক বিদেশিদের অংশগ্রহণের কথা উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিটিএমএর সভাপতি তপন চৌধুরী বলেন, গত বছরের মতো এবারো টেক্সটাইল খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে এ সব কিছুই দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে।

রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কাপড় ও সুতা তৈরির যন্ত্রপাতি নিয়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী শুরু হয়েছে। ৩৩ টি দেশের ৮৮০ টি প্রতিষ্ঠান, তাদের উদ্ভাবিত সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে তিনদিনের এ মেলায় অংশ নিচ্ছেন।

আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো এবং স্থানীয়ভাবে এগুলো সংগ্রহ করতে ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতি প্রদর্শনীর (ডিটিজি) আয়োজন করা হয়েছে। বিটিএমএর সঙ্গে তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইর্য়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে চার দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করছে।

এবারের ১২তম ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনীতে ৩৩ দেশের ৮৮০টি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ১৬টি হলে এসব প্রতিষ্ঠানের ১০৬০টি বুথ থাকবে। প্রদর্শনীর এক যুগ পূর্তি উপলক্ষে ১২টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। আগামী শনিবার পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ