অর্থনীতি

জাতীয় পতাকা হাতে রাজপথে ব্যবসায়ীরা

জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীরা
জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীরা

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ী সমাজ-- তাই জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন তারা।

রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আইন করে হরতাল-অবরোধ নিষিদ্ধেরও দাবি জানান ব্যবসায়ীরা।

এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংকট নিরসন করতে রাজনীতিবিদেরকেই করতে হবে।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, চলমান হরতাল-অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্যের যে বিশাল ক্ষতি হয়েছে এ প্রতিবাদ কর্মসূচি থেকে তার খতিয়ান তুলে ধরেন।

তিনি বলেন, ‘চলমান সহিংসতামূলক রাজনৈতিক কর্মসূচির কারণে ইতিমধ্যেই দেশের বিভিন্ন খাতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। উল্লেখ যোগ্যখাতগুলো হচ্ছে : পরিবহন খাতে প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকা, পোশাক খাতে প্রায় ৩০০ হাজার কোটি টাকা, উৎপাদন খাতে ৪ হাজার কোটি টাকা, পর্যটন খাত ৬ হাজার ৫০০ কোটি, কৃষি ও পোল্ট্রি খাতে ৯ হাজার ৫১৮ কোটি টাকা।’

তিনি আরো বলেন, ‘এ কর্মসূচির মূল লক্ষ্য হলো বর্তমান সংকট থেকে উত্তরণ হয়ে বেরিয়ে আসতে চাই। জান-মালের নিরাপত্তা চাই।’

‘সবার উপরে দেশ। দেশ বাচাও, অর্থনীতি বাঁচাও।’—এ উপলব্ধি থেকে সংকট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সাবেক সভাপতি আনিসুল হক।

তিনি বলেন, ‘সময় আর কাটে না, আর অস্থিরতার শেষ হয় না। এ অস্থিরতা থেকে মুক্তি চাই, দেশবাসীও মুক্তি চায়। এই আমাদের সমবেত প্রার্থনা।’

এদিকে, এফবিসিসিআইয়ের পাশাপাশি বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনও নিজ নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ