অর্থনীতি

পর্দা নামছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার

বাণিজ্য মেলা
বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ (মঙ্গলবার)। ৪১ দিনব্যাপী মেলার শেষ দিনে মেলা প্রাঙ্গন জনসমুদ্রে পরিণত হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে এবারে মেলায় আশানুরুপ কেনাবেচা হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাণিজ্য মন্ত্রীর দাবি, বরাবরের মত এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সফল হয়েছে।

এক জনসমুদ্র। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে কানায় কানায় পরিপুর্ণ প্রতিটি স্টল। আগতরা ভীড় ঠেলে পরখ করছেন পছন্দের জিনিসপত্র। মেলা উপলক্ষে বিশেষ ডিস্কাউন্টের ব্যবস্থা থাকায় বিক্রিও প্রচুর। ক্রেতাদের মধ্যেও উৎসবের আমেজ।

শেষ দিনের চিত্র আগের দিনগুলোর চেয়ে আলাদা। এক মাস ব্যাপী মেলা ১০ দিন বাড়িয়েও পুষিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। তাদের দাবি শেষ দিন বাদে প্রায় পুরো সময়ই তারা অনেকটাই অলস সময় কাটিয়েছেন।

তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দাবি এবারের বাণিজ্য মেলাও সফল। সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রপ্তানি আদেশও পাওয়া গেছে আগের বারের চেয়েও বেশি।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ১৪ টি দেশের ৪৭ টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার হবে বলে আশা করছেন আয়োজকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ