অর্থনীতি

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক

জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গৃহিত পদক্ষেপ সম্পর্কে আগামী মার্চের মধ্যেই প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের বাংলাদেশ ব্যাংকে ডেকে এ নির্দেশনা দেয়া হয়।

এর পাশাপাশি তাদেরকে এধরনের লেনদেনের বিষয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটের প্রধান আবু হেনা মো. রাজী হাসান এসব কথা জানান।

এদিকে, বাংলাদেশ থেকে অর্থপাচার নিয়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তাদের তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

চলমান সহিংসতা ও নাশকতায় পৃষ্ঠপোষকরা দেশ ও দেশের বাইরে অর্থ স্থানান্তরে এখনো ব্যাংকগুলোকে ব্যবহার করছে—এমন অভিযোগ করে, ব্যাংকের লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট।

এর আগে সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে ব্যাংক, ইন্স্যুরেন্স ও হাসপাতালসহ ২২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যার বেশিরভাগেরই মালিক জামাতের নেতা ও সমর্থকরা।

অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান।

সন্ত্রাস ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে নির্দেশ পালনে কোনো প্রতিষ্ঠান গাফিলতি করছে কি-না কেন্দ্রীয় ব্যাংক তাও তদারকি করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ