হরতাল-অবরোধের মধ্যেও রাজধানীর বাজারে সবজির সরবরাহ প্রচুর। তবে পরিবহন ভাড়া বেশি হওয়ার কারণে দাম কিছুটা বেশি। আবার ক্রেতা সঙ্কাটের কারণে বিক্রিও কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে সরবরাহ কম হওয়ায় এ সপ্তাহে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজ, মসলা ও ব্রয়লার মুরগির দাম।
শীতের শেষেও, শীতের সবজির পসরা। হরতাল-অবরোধের মধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে এসব সবজি রাজধানীতে এসেছে। পরিবহন ভাড়া বেশি হওয়ার কারণে দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা।
এদিকে সহিংসতার কারণে বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম থাকায় কেনা-বেচা কমে গেছে বলেও জানান তারা।
তবে কমেছে মাছের সরবরাহ। এছাড়া হঠাৎ করেই বেড়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও মসলার দাম। এর জন্য সরবরাহ সঙ্কটকে দায়ি করছেন বিক্রেতারা।
স্থিতিশীল আছে চাল, তেল, লবনসহ মুদি দোকানের বেশিরভাগ পণ্যের দাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: