অর্থনীতি

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ব্যবস্থা নেয়া উচিৎ: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অবরোধ-হরতাল রাজনৈতিক আন্দোলন নয়— রাষ্ট্রবিরোধী, জনবিরোধী আন্দোলন আর এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

‘নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন— এ কথা উল্লেখ এ সময় অর্থমন্ত্রী বলেন, নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত কি জ্বালাও-পোড়াও? এর প্রায়শ্চিত্ত রাজনীতি ছেড়ে দেয়া।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, সন্ত্রাসীর সঙ্গে আলোচনা করে কোনো সমাধান নয়। তাদের অন্যায় স্বীকার করতে হবে, এরপর আন্তর্জাতিক উদ্যোগে আলোচনা হতে পারে। এর আগে আমাদের পক্ষ থেকে সাড়া দেয়ার কোনো প্রশ্নই ওঠে না।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান বলেন, ‘প্রকাশ্যে বলতে পারি, চৌধুরী মাইনুদ্দীনের টাকায় খালেদা জিয়ার আদেশে বোমা হামলা চলছে। নাগরিক সমাজ সহিংসতা বন্ধে ‘প্রেসক্রাইব’ করছে, তারা তো জানেই না, কারা কী করছে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

প্রবন্ধে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অক্ষুণ্ণ ধরে রাখতে চলমান সহিংসতা বন্ধ ছাড়া উপায় নেই।

‘জার্নি’ নামের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ