অর্থনীতি

আগামী অর্থবছরে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আগামী ২০১৫-১৬ অর্থবছরে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বা তার চেয়ে কিছু বেশি পরিমাণ বাজেট সহায়তা দিবে— তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

অ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠকে বাজেট সহায়তা ছাড়াও বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা কর্মসূচি ও দেশের দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী অ্যানেটকে জানান, দেশের অর্থনৈতিক ক্রমোন্নতির ফলস্বরূপ ২০১৮ সালের মধ্যে দেশে দারিদ্রের হার ১১ শতাংশে নেমে যাবে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের অবহিত করে বলেন পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ