অর্থনীতি

মধ্য আয়ের দেশ হতে বাংলাদেশকে সহযোগিতা দিবে বিশ্বব্যাংক

 বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

মধ্য আয়ের দেশ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

'বাংলাদেশের এ উন্নয়ন সম্পর্কে ধারনা নিতে গত ২১ ফেব্রুয়ারি পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।

বিবৃতিতে অ্যানেরট ডিক্সনের বরাত দিয়ে বলা হয়, ‘দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে বাংলাদেশের ভূমিকা বৈশ্বিকভাবে স্বীকৃত। অন্যান্য দেশ বাংলাদেশের সমৃদ্ধ এ উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’

মধ্য আয়ের দেশ হতে বাংলাদেশের ঘোষিত লক্ষ্য অর্জনে সমর্থন দিতে বিশ্বব্যাংক মুখিয়ে আছে মন্তব্য করে তিনি আরও বলেন, চলতি দশকের মধ্যে বাংলাদেশ মধ্যআয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত থাকবে।

এ জন্য বিদ্যুৎ ঘাটতি কমানো, পরিবহন সমস্যা সমাধান, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের করণীয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ২০১৪ সালের ডিসেম্বরে দায়িত্ব লাভের পর ডিক্সনের এটি প্রথম বাংলাদেশ সফর। ঢাকা সফরকালে বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ সরকারের ঊচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা করতে পারে বাংলাদেশের এমন অগ্রাধিকার বিষয়ে জানতে চান তিনি।

এছাড়া বেসরকারি খাতের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন ডিক্সন। সফরকালে চট্টগ্রাম ইপিজেড ও ঢাকায় সরকারি বিভিন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিদর্শন করেন বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ