ফিলিপিনসের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে দেশটির সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেবে বাংলাদেশ বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বাংলাদেশ-ফিলিপিনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ফিলিপিনসের বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণও নগণ্য। এ অবস্থায় দেশ দুটির মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সুবিধার কথা উল্লেখ করে এ দেশে ফিলিপিনসের ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহবান জানিয়েছেন তোফায়েল।
গত অর্থবছরে বাংলাদেশ ফিলিপিনসে ১ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে ১ কোটি ডলারের পণ্য আমদানি করেছে সেখান থেকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: