অর্থনীতি

দারিদ্রের হার ২০১৮ সালের মধ্যে কমানো সম্ভব: অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

সরকারের নেয়া পরিকল্পনার কারণে ২০১৮ সালের মধ্যে দেশের দারিদ্রের হার আরো কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার রাজধানীর একটি হোটেলে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যাশা ও আইন প্রণেতাগণের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী দাবি করেন, দেশে দারিদ্র দূরিকরণের হারের চেয়ে বৈশম্য কমার হার বেশি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কারণে এটা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, দারিদ্রমুক্ত করার মধ্য দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। সেইসঙ্গে এমডিজি ২০১৫ পরবর্তী এজেন্ডাতেও অত্যন্ত গুরুত্ব সঙ্গে বিবেচিত হচ্ছে দারিদ্র বিমোচনের বিষয়টি।

এ সময় সংলাপের মূল নিবন্ধ উপস্থাপন করতে গিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান বলেন, গত কয়েক বছরে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখার কারণে দারিদ্র বিমোচনে দেশ ধারাবাহিক সফলতা অর্জন করতে পেরেছে।

টেকসই দারিদ্র কমাতে দেশে রাজনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন বলেও জানান বিশিষ্ট এ অর্থনীতিবিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ