দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।
বুধবার বিকেলে রাজধানীতে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, অর্থনৈতিক বিভিন্ন সূচকের সর্বশেষ অবস্থা এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সমন্ধে পরিকল্পনা মন্ত্রীর কাছে জানতে চায় আইএমএফ।
জবাবে জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি, অবকাঠামো এবং বিদ্যুৎ উন্নয়নে সরকারের নেয়া বড় বড় প্রকল্পের কথা তুলে ধরেন মুস্তফা কামাল।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার আগের অর্থবছরের চেয়ে বেশি বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
সংবাদ সম্মেলনে আইএমএফের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও সাংবাদিক সঙ্গে তারা কোনো কথা বলেননি।