অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে করমুক্ত বার্ষিক লেনদেনের সীমা ৩৬ লাখ টাকার দাবি জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ীরা।
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এফসিসিআইয়ের প্রতিনিধি দল দেখা করে এ দাবি জানায়।
এ সময় বিদ্যমান আইন সংশোধনের কাজ এরই মধ্যে শুরু করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে করমুক্ত এই সীমা ৩৬ লাখ টাকা করার বিষয়ে আইনে উল্লেখ থাকবে।
বর্তমান আইনে যেসব ব্যবসায়ীদের বার্ষিক লেনদেন ২৪ লাখ টাকার বেশি তাদেরকে ভ্যাট দিতে হয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের অস্থির পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য মন্দা হওয়ায় ২৪ লাখ টাকার পরিবর্তে লেনদেনের সীমা ৩৬ লাখ টাকা করার দাবি তাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: