অর্থনীতি

এডিপি বাস্তবায়নে কোনো ক্ষতি হয়নি: পরিকল্পনামন্ত্রী

আহম মুস্তফা কামাল
আহম মুস্তফা কামাল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা হরতাল-অবরোধে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।

রোববার দুপুরে রাজধানীতে সব মন্ত্রণালয়ের ঊচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, হরতাল-অবরোধ সত্ত্বেও সব প্রকল্পের কাজ স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে এডিপি বাস্তবায়নের হার আগের অর্থবছরের চেয়ে বেশি বলেও তিনি জানান।

বছর শেষে জিডিপির প্রবৃদ্ধিও কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সব প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে—এ কথা উল্লেখ করে কাজের গুণগত মান উন্নয়নে প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ