সব পণ্যের ওপর ২০১৬ সালের জুলাই থেকে এক ও অভিন্ন হারে মূসক আদায় করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংশোধিত মূসক আইন কার্যকরের মাধ্যমে এ হার কার্যকর হবে বলেও জানান তিনি।
সোমবার বিকেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর সফররত দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে এ হার কত হবে তা আসছে বাজেটের সময় জানা যাবে বলে মন্ত্রী জানান।
বৈঠকে সংশোধিত মূসক আইন ছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীদের বার্ষিক বিক্রয় সীমা ২৪ লাখের পরিবর্তে ৩৬ লাখ টাকা পর্যন্ত ভ্যাটের আওতামুক্ত করার সিদ্ধান্তের কথা আইএমএফ দলকে জানান অর্থমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: