অর্থনীতি

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হবে ৬%: আইএমএফ

আইএমএফ
আইএমএফ

রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬% হবে। তবে রাজনৈতিক অস্থিরতা কমলে তা হবে সাড়ে ৬%।

মঙ্গলবার বর্ধিত ঋণ সুবিধার পঞ্চম ও ষষ্ঠ দফা মূল্যায়ন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিশন দল।

গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৬% হবে বলে ধারণা করেছিল আইএমএফ, যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে তা হয়েছিল ৬.১২%।

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭% আশা করেছিলেন অর্থমন্ত্রী। তবে অর্থবছরের অর্ধেক পেরোনোর পর টানা অবরোধ-হরতাল সামষ্টিক অর্থনীতিতে বেশ প্রভাব ফেলেছে। এ অবস্থায় আইএমএফ জানিয়েছে জিডিপি ৭% হবে না।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতনের পরও বাংলাদেশে তা না হওয়ায়, সেক্ষেত্রে সরকারের প্রতি কোনো পরামর্শ আছে কি-না জানতে চাইলে রদ্রিগো তার সংস্থার মতামত জানান বাংলাদেশে সফররত আইএমএফ মিশনের প্রধান রদ্রিগো কুবেরো।

কুবেরো বলেন, ‘এ বছর অভ্যন্তরীণ চাহিদার কারণে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ছিল। তবে সাম্প্রতিক কয়েক মাসের অস্থিতিশীলতার জন্য অর্থনীতিকে মুল্য দিতে হচ্ছে।’

তিনি বলেন, সামগ্রিকভাবে অর্থনীতি চাঙ্গা করতে হলে, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার উন্নতি, দারিদ্র্য বিমোচন অব্যাহত রাখাতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ