অর্থনীতি

আবাসন খাতে কমেছে নতুন প্রকল্পের সংখ্যা

আবাসন খাত
আবাসন খাত

রাজনৈতিক অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে আবাসন খাতে কমেছে নতুন প্রকল্পের সংখ্যা। সঙ্গে সঙ্গে কমে আসছে এ খাত থেকে সরকারের রাজস্ব আয়। রাজউকের হিসেবে, গত বছর নকশা অনুমোদনের সংখ্যা কমেছে প্রায় ২০০।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসাবে ২০১৪ সালে আগের বছরের চেয়ে এ খাতে সরকারের রাজস্ব কমেছে প্রায় ৬২৭ কোটি টাকা। চলতি অর্থবছরে এ পরিমাণ আরও কমার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

ব্যাপক আবাসন সংকটেও বছরের পর বছর খালি পড়ে আছে, এসব ফ্ল্যাট। ক্রেতা নেই তাই বিক্রিও হচ্ছে না।

আবাসন খাতে এ মন্দাদশার শুরু ২০০৭-০৮ সালের দিকে। ২০০৯ সালের দিকে কিছুটা ঘুরে দাঁড়ালেও. পরের বছর এ খাতে পুনঃঅর্থায়ন তহবিল বন্ধ করার মাধ্যমে আবারও দুরবস্থা শুরু হয়। মড়ার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দেয় আবাসিক খাতে সরকারের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধের সিদ্ধান্ত।

এরপর এসব সমস্যা দূর হলেও, জেঁকে বসে দেশের রাজনৈতিক অস্থিরতা। ফলাফল কমে আসে আবাসন খাতে বিনিয়োগ।

রাজউকের হিসবে ২০১২-১৩ অর্থবছরে নকশা অনুমোদন হয় ২ হাজার ৬৯৯টি। ১৩-১৪তে এ সংখ্যা কমে নেমে আসে আড়াই হাজারে। চলতি বছর এ সংখ্যা আরও কমবে বলে আশংকা এ খাতের ব্যবসায়ীদের।

এরসঙ্গে ক্রমেই এ খাত থেকে কমে আসছে সরকারের রাজস্ব আয়। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের হিসেবে, আবাসন খাত থেকে ১২-১৩ অর্থবছরে সরকারের আয় হয়েছিল ৪ হাজার ৪৯৫ কোটি টাকা। ১৩-১৪ অর্থবছরে এ রাজস্বের পরিমাণ কমেছে ৬০০ কোটি টাকা।

তাদের মতে, এতে সরকারের বাজেট ঘাটতি যেমন বাড়বে, তেমনি জিডিপির উপরও নেতিবাচক প্রভাব পড়বে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ